জেলারাজনীতিরাজ্য

সম্প্রীতির বার্তা দিয়ে শ্রীকৃষ্ণ মন্দির ও মোহাম্মদী মসজিদ গড়ার বার্তা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের

সম্প্রতি বারংবার মুর্শিদাবাদ খবরের শিরোনামে উঠে আসছে। বিধায়ক হুমায়ুন কবির গত বেশ কিছুদিন ধরেই রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছে বাবরি মসজিদ তৈরি করার বিষয় নিয়ে। বর্তমানে এই বিষয় নিয়ে আইনি জটিলতাও কেটেছে। তবে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। তবে এই আবহাওয়ায় এবার ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরলেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও শিল্পপতি জাকির হোসেন। পাশাপাশি তিনি হিন্দুদের মন্দির ও ইসলাম ধর্মীয় মানুষদের জন্য মসজিদ বানানোর ঘোষণা করলেন।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে ব্যাপকভাবে তরজা চলছে বাবরি মসজিদ নিয়ে। এরইমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ অর্থ জমা পরেছে এই বাবরি মসজিদ তৈরি হওয়ার ট্রাস্টিতে। এছাড়াও বর্তমানের সেই মাঠে রমরমিয়ে বিক্রি হচ্ছে ‘আই লাভ ইউ বাবরি মসজিদ’ ও ‘আই লাভ ইউ হুমায়ুন কবির’ লেখা টি-শার্ট। এই তীব্র সাম্প্রতিক বাতাবরণের মধ্যে সম্প্রীতির ভর্তা তুলে ধরলেন জঙ্গিপুরের বিধায়ক তথা শিল্পপতী জাকির হোসেন। তিনি নিজের জমি বিক্রি করে এক কোটি টাকা ব্যয় করবেন। যার মধ্যে ৫০ লক্ষ টাকা দিয়ে তৈরি হবে শ্রীকৃষ্ণের মন্দির। পাশাপাশি আরও ৫০ লক্ষ টাকা দিয়ে তৈরি হবে মোহাম্মাদের মসজিদ। জঙ্গিপুরের বিধায়কের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো গোটা রাজ্যে সম্প্রীতির বাতাবরণ বজিয়ে রাখার।

এছাড়াও শিল্পপতি তথা জঙ্গিপুরের বিধায়ক মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের বংশবাটি এলাকায় পথশ্রী রাস্তার শিলান্যাস করেন। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই বিশেষ উদ্যোগের বিষয় সকলকে অবগত করেন। পাশাপাশি সেখান থেকে তিনি রোহিঙ্গা ইস্যু তুলে এনে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় বার্তা দেন। এমনকি তৃণমূলের দলের অন্তরে যদি কেউ দুর্নীতি করে তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করতে একটুও দেরি করবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.