স্বামীর মৃত্যুতে হতাশায় আত্মহত্যা স্ত্রীর। ঘটনাটি ঘটেছে বাকেবার শহরতলির গঞ্জ অঞ্চলে।
পুলিশ অফিসার বিনোদ কুমার সূত্রে খবর, দুই মাস আগে বাকেবার শহরতলির গঞ্জ এলাকার বাসিন্দা শেখর নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল তৃপ্তি নামে এক মহিলার। গত মঙ্গলবার এলাহবাদ যাওয়ার সময় তাঁর স্বামী কানপুর দেহাত সিকান্দ্রায় পথ দুর্ঘটনায় মারা যান। স্বামীর সেই মর্মান্তিক মৃত্যু সহ্য করতে পারেননি ২২ বছরে সদ্য বিবাহিতা এক মহিলা। স্বামীর মৃত্যুতে শোকাহত হয়ে তৃপ্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
এদিকে পুলিশ কর্তাদের অনুমান, স্বামীর মৃত্যুর কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তৃপ্তি। সেই হতাশা থেকেই আত্মহত্যা করেছেন। তিনি বলেছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।







