জেলা

ভাগীরথীর জল বাড়ার কারণে জল ঢুকল শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে ফেরি পারাপার ।

বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল। এবার সেই ছাড়া জলেই ঝুঁকিপূর্ণ যাতায়াত এর চিত্র নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে। ইতিমধ্যে জল ছাড়ার কারণে ভাগীরথীর জল উপচে পরে একাধিক চাষের জমি এবং নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন বাসস্ট্যান্ডে প্রবেশ করেছে। হাটু সমান জল পেরিয়ে ফেরি পারাপার করছেন নিত্যযাত্রীরা। তবে সামনেই পুজো তাই শান্তিপুর তাঁত শাড়ির হাটে পূর্ব বর্ধমান অনেক মানুষের যাতায়াত বেড়েছে ফেরি ঘাটে। এমতো অবস্থায়, ঝুঁকি নিয়েই চলছে ফেরি পারাপার। জল বাড়ায় বাস, অটো, টোটো চলাচলের ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হচ্ছে চালকরা। তবে গতকাল থেকে জল বাড়ার কারণে ফেরিঘাট পার্শবর্তী এখন সমস্ত দোকান জলের তলায়। ছাড়া জলের কারণেই এই অসুবিধে জানচ্ছেন ফেরি ঘাটের কর্মী থেকে সাধারণ মানুষ এবং দোকানদাররা। তবে এত জল বাড়ার পর স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত প্রধানও আসেননি বলেও জানিয়েছেন এলাকাবাসিরা। তবে এই ঘাটে জল বাড়ার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকল কেই। যদিও জল বাড়ার কারণে গতকাল রাত ১০ টা থেকে আজ ভোর ৬ টা পর্যন্ত ফেরিচলাচল বন্ধ রাখা হয়েছিল শান্তিপুর গুপ্তিপাড়া ফেরি ঘাটে। তবে কাল থেকে আজও ঝুঁকিপূর্ণ ভাবে ফেরি সার্ভিস চালু রেখেছে নৃসিংহপুর ফেরি ঘাট। যদিও জল আরও বাড়ার আশঙ্কা করছেন এলাকাবাসি। তখন ফেরি চলাচল সম্ভব হবেনা বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সকলেই। তবে প্রশাসনিক সূত্রে খবর ভাগীরথীর বর্তমান জলস্তর স্বরূপগঞ্জ ০৯.০৫
শান্তিপুর ০৮.৭৭
ডেঞ্জার লেভেল০৮.৪৪।এখন দেখার প্রশাসন কি ভূমিকা নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.