বিনোদন

রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনায় স্বয়ং জল ঢাললেন দিলজিত দোসাঞ্ঝ

দেশজুড়ে জনপ্রিয়তা তুঙ্গে, তবু রাজনীতির ময়দানে নামার ইচ্ছা নেই সাফ জানিয়ে দিলেন পাঞ্জাবি সুপারস্টার দিলজিত দোসাঞ্ঝ। সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হওয়া জল্পনায় জল ঢেলে তিনি স্পষ্ট করে দেন, তাঁর লক্ষ্য একটাই সঙ্গীত ও অভিনয়।

ঘটনার সূত্রপাত ‘পাঞ্জাবি ট্রিবিউনে’র একটি পোস্ট থেকে। সেখানে প্রশ্ন তোলা হয়েছিল, দিলজিৎ কি পাঞ্জাবের নতুন রাজনৈতিক মুখ হতে পারেন? সেই পোস্টটি শেয়ার করেই শিল্পী জানান, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। বরং নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। এই বার্তায় কার্যত সব জল্পনার ইতি টানেন গায়ক-অভিনেতা।বর্তমানে ক্যারিয়ারের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দিলজিৎ। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে ইমতিয়াজ আলির পরিচালনায় ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’ ছবিতে। এর আগে আমার সিং চমকিলাতে কিংবদন্তি গায়ক অমর সিং চমকিলার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

পাশাপাশি জেপি দত্তর ‘বর্ডার ২’ ছবিতেও শেষবার দেখা গিয়েছে তাঁকে।ভারতীয় বিনোদন জগত থেকে রাজনীতিতে যোগ দেওয়ার নজির নতুন নয়। দক্ষিণ ভারতে সম্প্রতি বিজয়কে ঘিরে রাজনৈতিক উন্মাদনা তারই প্রমাণ। তামিলনাড়ুর নির্বাচনে তাঁর দল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে, আর সেই কারণেই তাঁকে এখন ‘জননায়ক’ হিসেবে দেখা হচ্ছে। তবে এই প্রবণতার উল্টো স্রোতেই হাঁটলেন দিলজিৎ দোসাঞ্ঝ। স্পষ্ট জানিয়ে দিলেন, আপাতত রাজনীতি নয় বিনোদন জগতই তাঁর আসল মঞ্চ। তাঁর এই অবস্থান আবারও মনে করিয়ে দেয়, জনপ্রিয়তা থাকলেই যে রাজনীতিতে আসতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.