মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬— জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনটি নানা রাশির জীবনে আনতে পারে গুরুত্বপূর্ণ মোড়। চাঁদের অবস্থান ও গ্রহের প্রভাব মিলিয়ে কারও জীবনে আসতে পারে সুখবর, আবার কারও জন্য সতর্ক থাকাই বুদ্ধিমানের। প্রেম, কর্মজীবন ও আর্থিক দিক— তিন ক্ষেত্রেই আজ সচেতন সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।
জেনে নিন আজ আপনার রাশির জন্য কী বার্তা লুকিয়ে রয়েছে—
মেষ
আজ মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখাই সবচেয়ে জরুরি। নেতিবাচক চিন্তা কর্মক্ষমতায় প্রভাব ফেলতে পারে। অর্থাগমের ইঙ্গিত থাকলেও খরচে লাগাম টানুন। প্রেম ও দাম্পত্য জীবনে রোমান্টিক মুহূর্ত মন ভালো করে দেবে।
বৃষ
দিনটি আনন্দের। পরিবার থেকে সুখবর আসতে পারে। সমাজে সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতা প্রশংসিত হবে এবং প্রেমের সম্পর্কেও উষ্ণতা বজায় থাকবে।
মিথুন
শক্তি ও উদ্যম থাকলেও সম্পর্কের ক্ষেত্রে সংযমী হওয়া প্রয়োজন। বিশ্বাসজনিত বিষয়ে সতর্ক থাকুন। ধৈর্য ধরলে দিনের শেষে মানসিক শান্তি পাবেন।
কর্কট
আজ মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবসম্মত হলে ভবিষ্যতে লাভ হবে। প্রেম ও দাম্পত্য জীবনে নতুনত্ব আসতে পারে।
সিংহ
আত্মবিশ্বাসে ভরপুর দিন। শারীরিক সুস্থতা ভালো থাকবে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া আরও দৃঢ় হবে।
কন্যা
নিজের উপর ভরসা রাখুন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কাজের পাশাপাশি নিজের জন্য সময় বের করতে পারলে মানসিকভাবে চাঙ্গা থাকবেন।
তুলা
আজ বিশ্রামের প্রয়োজন। পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুম জরুরি। পরিবারের সঙ্গে সময় কাটবে, পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আবেগঘন মুহূর্ত।
বৃশ্চিক
ইতিবাচক চিন্তা ও দানধ্যান মানসিক শান্তি দেবে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা সফল হতে পারে। প্রেমে আবেগ আরও গভীর হবে।
ধনু
দায়িত্ব বাড়লেও তার সুফল মিলবে। ভাইবোনের সহায়তায় উপকার পাবেন। প্রেমের ক্ষেত্রে সৌভাগ্য সহায়ক।
মকর
বাস্তবতা ভুলে স্বপ্নে ডুবে থাকলে ক্ষতি। কাজের দিকে মন দিন। রাগ নিয়ন্ত্রণে রাখুন, না হলে পারিবারিক অশান্তি হতে পারে।
কুম্ভ
অপ্রত্যাশিত অর্থলাভের যোগ। পরিবার ও সামাজিক জীবনে আনন্দের পরিবেশ। দাম্পত্য জীবনে রোমান্টিক আবহ।
মীন
স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখবরের সম্ভাবনা।






