রাজ্য

দলীয় কর্মীদের সংযত হওয়ার বার্তা, অভিষেকের!

আরজি কর কাণ্ড নিয়ে এমনিতেই প্রবল চাপে তৃণমূল কংগ্রেস। তারইমধ্যে তৃণমূল নেতা-বিধায়করা এমন মন্তব্য করছেন যে ঘাসফুল শিবিরকে আরও অস্বস্তির মুখে পড়তে হয়েছে। আর তাতে লাগাম টানতে আসরে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি নিজের এক্স হ্যান্ডেলে কড়া বার্তা দিলেন নেতা বিধায়ক ও কর্মীদের।
সোমবার রাতে এক্স হ্যান্ডেলে সাফ জানিয়ে দিলেন যে, চিকিৎসক তথা সুশীল সমাজের বিরুদ্ধে একটিও খারাপ কথা তিনি বরদাস্ত করবেন না। অভিষেক লেখেন, ‘আমি তৃণমূল কংগ্রেসের সকল জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হওয়ার অনুরোধ করছি। মেডিক্যাল ফেটারনিটি ও নাগরিক সমাজের বিরুদ্ধে কোনও কুমন্তব্য নয়। প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। এটাই বাংলার থেকে বাকি বিজেপি শাসিত রাজ্যগুলিকে আলাদা করে। আমরা বুলডোজার মডেল এবং রাজনীতির নিপীড়ন কৌশলের বিরুদ্ধে সর্বস্ব দিয়ে লড়াই করছি। এই ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে গঠনমূলক পদক্ষেপ নেওয়ার এখনই সময়। বাংলাকে অবশ্যই এই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। যতক্ষণ না পর্যন্ত অপরাধীদের শাস্তি হয় এবং রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ের দ্বারা একটি ধর্ষণ-বিরোধী সময়সীমা আইন প্রণয়ন করা হবে। ততক্ষণ পর্যন্ত থামব না।’ অভিষেকের এই বার্তাই নেটপাড়ায় তুলে দিয়েছে ঝড়।

রাজনৈতিক মহলের অনুমান আন্দোলনরত চিকিৎসকদের নিয়ে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক এবং সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র যে ‘লজ্জাজনক’ মন্তব্য করেছেন, তাঁদের পাশাপাশি সকলকেই সতর্ক করে দিলেন অভিষেক ব্যানার্জী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.