২০২৬ সালের শুরুতেই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এনেছে নতুন এফডি স্কিম, যার নাম ৫ বছরের এফডি স্কিম। আগের জনপ্রিয় ৪৪৪ দিনের ‘অমৃত বৃষ্টি’ (Amrit Bristi FD) স্কিমের সাফল্যের পর, এই নতুন প্রকল্পটি দীর্ঘমেয়াদি সঞ্চয়কারীদের জন্য নিরাপদ ও লাভজনক বিকল্প হয়ে দাঁড়াচ্ছে।
সুবিধা সংক্ষিপ্তে:
সাধারণ গ্রাহকদের জন্য বার্ষিক সুদের হার ৬.০৫%
প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক সুদের হার ৭.০৫%
উদাহরণ: ১ লক্ষ টাকার আমানত ৫ বছরের শেষে সাধারণ গ্রাহকের জন্য ফেরত ১,৩৫,০১৮ টাকা, প্রবীণ নাগরিকের জন্য ১,৪১,৮২৬ টাকা।
SBI-র এফডি ঝুঁকিমুক্ত। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মতো ঝুঁকি নেই, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হওয়ায় টাকা সম্পূর্ণ নিরাপদ। সুদের হার স্থিতিশীল থাকায় বাজারে ওঠা-নামার প্রভাব নেই।
কীভাবে খোলা যাবে এফডি:
শাখায় গিয়ে ফর্ম পূরণ করে
প্রয়োজনীয় কাগজপত্র: আধার, প্যান কার্ড
টাকা জমা: নগদ, চেক বা ট্রান্সফার
অথবা SBI নেটব্যাঙ্কিং বা YONO অ্যাপ ব্যবহার করে ঘরে বসে তৈরি করা সম্ভব
বাজারে মুদ্রাস্ফীতির মোকাবেলায় সঠিক বিনিয়োগই টাকার মূল্য ধরে রাখার চাবিকাঠি। বিশেষ করে প্রবীণ নাগরিক ও মধ্যবিত্ত সঞ্চয়কারীদের জন্য SBI-র নতুন এফডি স্কিম এখন সবচেয়ে নিরাপদ ও লাভজনক পথ।







