খেলাধুলা

মুম্বাই বনাম আরসিবি ম্যাচে , বড় রেকর্ড কিং কোহলির

একটি ম্যাচে হারার পর , ফের ঘুরে দাঁড়ালো দল । ওয়াংখেড়ে তে এলো জয় । রান পেলেন বিরাট কোহলিও । কিন্তু দ্বিতীয় ভাগে আর মাঠে নামলেন না ফিল্ডিং করতে । জানা গিয়েছে , জ্বর – মাথা ব্যাথা নিয়েই মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমেছিলেন কিং কোহলি । তবে তাতেও অনায়াসেই জয় পায় রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে , ২১৮ তেই শেষ হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স । তবে দ্বিতীয় ভাগে না নামলেও , এদিন প্রথম ইনিংসেই রেকর্ড গড়ে ফেলেন কিং কোহলি । নতুন কোন রেকর্ড গড়লেন তিনি ?

রবিবার মুম্বাই বনাম বেঙ্গালুরু ম্যাচে খেলতে নামার আগে , মুম্বইয়ের বিরুদ্ধে গড়া বিরাটের স্কোর ছিল – ৯৮০ । আর তারপর ব্যাট হাতে চতুর্থ ওভারেই , মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি ।

উল্লেখ্য , এর পূর্বে চেন্নাই এর বিরুদ্ধেও এই রেকর্ড ছিল বিরাটের । মাত্র ৩৬ টি ম্যাচেই , চেন্নাইয়ের বিরুদ্ধে ১১৭৮ রান গড়েন বিরাট । অর্থাৎ এখন মুম্বাই এবং চেন্নাই – আইপিএলের অন্যতম দুটি সেরা দলের বিরুদ্ধেই সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির ।

উল্লেখ্য , মুম্বাই বনাম বেঙ্গালুরু ম্যাচে , জ্বর – মাথা ব্যাথা নিয়েই ওপেনিং এ নামেন বিরাট। সল্ট এবং রজতের সাথে এক দুর্দান্ত পার্টনারশিপও গড়েন । দর্শকদের জন্য উপহার দেন অর্ধশতকও ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.