সম্প্রতি প্রকাশ্যে আসে , হুমায়ূনের একটি স্ট্রিং ভিডিও ( ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫ ) । ওই ভিডিওতে , হুমায়ূনের এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল । আর এই ভিডিওতেই , হুমায়ূনের সঙ্গে বিজেপি যোগের তথ্য প্রকাশ্যে চলে আসে । আর এই ভিডিও , কার্যত বিতর্ক শুরু দেয় রাজ্য রাজনীতিতে । এবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
অমিত শাহের কথায় , হুমায়ূন মমতা ব্যানার্জির এজেন্ট । তার সাফ কথা , “এখানে বিজেপি সরকার আসবে, এখানে বাবরি মসজিদ তৈরি হতে পারে না।” অমিত শাহ বলেন , “হুমায়ুন কবীর আসলে দিদিরই এজেন্ট।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবী করেন , বিজেপির বদনাম রটাতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই এই পরিকল্পনা ।
অমিত শাহের এদিনের বক্তব্যের সব থেকে চর্চিত এবং বিতর্কিত বিষয় ছিল , রাম মন্দির প্রসঙ্গ। তিনি এদিন কড়া ভাষায় বলেন , “বাংলার মানুষ পরিবর্তন আনতে চলেছে। এখানে বিজেপি সরকার আসবে। আর এটা স্পষ্ট করে দিই, বাংলায় কোনওভাবেই বাবরি মসজিদ তৈরি হতে পারে না।”







