[12/28, 16:51] Prasenjit Sir 1: বিশ্বকাপের পরবর্তীতেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করে। পরবর্তীতে আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের মধ্যে দুই দল ১টি করে ম্যাচ জেতে এবং একটি ম্যাচ বৃষ্টির দরুণ বাতিল হয়। বর্তমানে ভারতীয় দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
বিশেষভাবে উল্লেখ্য, ১১ জানুয়ারি থেকে শুরু হবে আফগানিস্তান সিরিজ। মোহালিতে হতে চলেছে প্রথম ম্যাচ। ১৪ জানুয়ারি হবে দ্বিতীয় ম্যাচ, হবে হোলকার স্টেডিয়ামে। শেষ ম্যাচ হতে চলেছে ১৭ জানুয়ারি, চিন্নস্বামী স্টেডিয়ামে।
হার্দিক পাণ্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ ছাড়াও আইপিএল থেকেও ছিটকে যেতে পারেন। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর উবাচ, ‘এখনও পর্যন্ত হার্দিকের ফিটনেস স্ট্যাটাস সম্পর্কে কোন আপডেট আমাদের কাছে নেই। আইপিএল শেষ হওয়ার আগে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়েও একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে।’







