নন্দীগ্রাম দু নম্বর ব্লকের নরসিংহ পুর আসদতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল আগামীকাল 29 শে ডিসেম্বর।
আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে আজ সমবায় সমিতির সামনে সমবায় নির্বাচন বন্ধের নোটিশ ঝোলান হল।
উল্লেখ্য নন্দীগ্রামে এই ডিসেম্বর মাসে এক নম্বর ব্লকের কালীচরণপুরে বাড়িতে ঢুকে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে হত্যার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে তারপরেই গত 26 শে ডিসেম্বর নিজের দোকানে এক তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ। এক্ষেত্রেও বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলে তৃণমূল কংগ্রেস।
এই নোটিশ ঝুলানোর পরেই তেরোপেখিয়া নন্দীগ্রাম রাজ্য সড়ক তাইয়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বেশ কিছু সমবায়ের ভোটার।
ভোটে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেস আবেদন করে এই নির্বাচন বন্ধ করেছে। কটাক্ষ বিজেপির নন্দীগ্রাম ২ মন্ডল 4 এর সভাপতির।অপরদিকে তৃণমূলের দাবি বিজেপির ন্যূনতম সৌজন্যতাবোধ নেই থাকলে এভাবে তারা বলত না।।







