সারা দেশে থেকে উঠে আসছে নানান অমানবিক ঘটনা। নাসিকের গৌলন থেকে উঠে আসছে সেরকমই এক হৃদয় বিদারক ঘটনা। তবে এটি একটু আলাদা। ৯ বছরের মেয়েকে হত্যা করে আত্মঘাতী বাবা-মা।
বিজয় মণিক সহানে ও তার স্ত্রী জ্ঞানেশ্বরী কন্যা অনন্যাকে বিষ পান করিয়ে নিজেরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি সামনে আসে যখন মেয়েটি সকালে স্কুলে যায়নি বলে তার দাদু বাড়িতে খোঁজ নিতে আসেন। প্রাথমিক ভাবে কেউ দরজা না খুললে তার সন্দেহ হয়। তিনি এক দুধওয়ালার সাহায্যে বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং দেখেন স্বামী-স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বাড়িতে তল্লাশি করে নগদ ১০ লাখ টাকা এবং সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাদের আত্মহত্যার পেছনের কোনো কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, পুলিশ তদন্ত করছে।







