রাশিয়া থেকে তেল আমদানির জেরে ভারতের ওপর ৫০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভেতরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। বিরোধী ডেমোক্র্যাটরা অভিযোগ তুলেছেন। এই পদক্ষেপে আমেরিকারই ক্ষতি হচ্ছে। এমনকি এর ফলে অবনতি হচ্ছে ভারত-মার্কিন সম্পর্ক।
বিদেশ বিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্যরা পাল্টা প্রশ্ন তুলেছেন। চীনসহ আরও অনেক দেশ রাশিয়ার কাছ থেকে বেশি পরিমাণে তেল কিনলেও, প্রশ্ন উঠছে মার্কিন প্রেসিডেন্টের নিশানায় শুধুমাত্র ভারতই পরছে কেন? তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন মার্কিন নাগরিকরাই।
নাভারো অবশ্য তার অবস্থানেই অনড়। এক সাক্ষাৎকারে তিনি যুক্তি দিয়ে বলেন, বিশ্ব যখন রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে, তখন ভারতের কারণে সেই প্রয়াস ব্যর্থ হচ্ছে। তার অভিযোগ, ভারত সস্তায় তেল কিনে মস্কোকে যুদ্ধ চালাতে সাহায্য করছে, যার খেসারত দিতে হচ্ছে ইউরোপ ও আমেরিকাকে। অবশেষে বোঝা গিয়ে পরছে মার্কিন করদাতাদের ঘাড়ে। তবে কেন চীনের ওপর একই রকম শুল্ক আরোপ করা হয়নি। সেই বিষয়ে নাভারো কোনো মন্তব্য করেননি। বিশ্লেষক মহলের মতে, ট্রাম্প প্রশাসনের এই কড়া অবস্থান শুধু কূটনৈতিক সম্পর্কেই চাপ বাড়াবে না, বরং আমেরিকার ভেতরেও অর্থনৈতিক বিতর্ক উসকে দেবে।







