জেলাদেশ

ঘুরতে গিয়ে কাশ্মীরে আটকে পড়েছেন বর্ধমানের বহু পর্যটক

পেহেলগাওয়ের ঘটনার পরে কাশ্মীরে আটকে পড়েছেন বর্ধমানের একাধিক পর্যটক। কার্যতো পর্যটক শূন্য, ডার্ললেকে পর্যটক কম থাকায় মাত্রাতিরিক্ত গাড়ি ভাড়া হাওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা। বর্ধমান থেকে বিভিন্ন ট্রাভেল এসেন্সির সঙ্গে কাশ্মীর ভ্রমণ গিয়েছিলেন বর্ধমানের একাধিক পর্যটক।পেহেলগাওয়ের ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

পর্যটকরা জানান গত 14 তারিখ বর্ধমান থেকে তারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, গতকাল তারা পেহেলগাও থেকে বেরিয়ে আসার পরেই এই ঘটনা ঘটে, ঘটনা শোনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তারা। বর্তমানে তারা শ্রীনগরের ডার্ললেক এলাকায় রয়েছেন। তারা বলছেন বর্তমানে জন মানব শূন্য প্রায় কাশ্মীর। কিভাবে বাড়ি ফিরবেন এই নিয়ে আতঙ্কে রয়েছেন পর্যটকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.