নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যে রাজ্য সভার নির্বাচনে মনোনয়ন দাখিল করেছে তৃনমূল। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিশীথ প্রামানিককে সংগে নিয়ে রাজ্যসভায় বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছে উত্তরবঙ্গ থেকে অনন্ত মহারাজ।
আজ বিধানসভার স্পীকার বিমান বন্দোপাধ্যায় রাজ্যসভার বিজেপি প্রার্থী সহ একাধিক ইস্যুতে মন্তব্য করেন। তিনি বলেন…
স্থানীয় মানুষের কাছে পরিচিতি নেই বিজেপির রাজ্যসভার প্রার্থী অনন্ত মহারাজের। তিনি আরোও বলেন মুখ্যমন্ত্রী ঠিক যেমনটা বলেছেন আমার অভিমত একই।
ভানু ভক্তের জন্মদিন প্রতিবছর সাড়ম্বরে পালিত হয় বিধানসভায়। উনি দার্জিলিংয়ের একজন প্রখ্যাত কবি। কিন্তু উত্তরবঙ্গের মানুষ হয়েও দেখা নেই অনন্ত মহারাজের।
জোর করে কেউ কেউ ৩৫৫ ধারার মত পরিস্থিতি তৈরি করছে রাজ্যে। রাজ্য এমন কোনো পরিস্থিতি নেই যে ৩৫৫ প্রয়োগ করতে হবে।
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির বিধানসভায় এসে দেখা উচিত। কোথাও কোনো গন্ডগোল নেই এখানে রাজ্যসভার মনোনয়ন চলছে।
নাম না করে বিজেপি প্রসঙ্গে বলেন, বর্তমান বিরোধী দল বিধানসভায় কোনো অনুষ্ঠানে যোগ দেয় না। যা হতাশ জনক। এর আগেও অনেক বিরোধী ছিলো সবাই সব অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু বর্তমান বিরোধী দল বিজেপির সেই সৌজন্যতাও নেই।







