রাজনীতিরাজ্য

দাবি মেনে নেওয়ায় ভোট কর্মীরা খুশি হলেও কেন্দ্রীয়বাহিনী নিয়ে তীব্র ক্ষোভ, ডাক বিক্ষপের

রাজ্যের ভোট কর্মীরা আগেই জানিয়ে দিয়েছিলেন যে কেন্দ্রীয়বাহিনী ছাড়া কোনোমতেই ভোট করা যাবে না। তবে এখনও অবধি যা খবর, প্রথম দফায় ৩৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দরকার থাকলেও দেওয়া হবে মাত্র ১৭৭ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।
জানা গিয়েছে, প্রথম দফায় ১৭৭ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী থাকার সম্ভাবনা কম। আজকে ভোটের জন্য বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে। জম্মু কাশ্মীর থেকে ছত্তীশগঢ়-পর্যাপ্ত বাহিনী দিতে হিমশিম খাচ্ছে নির্বাচন কমিশন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশও কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে।
এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। তিনি বলেন, “যে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, নিরাপত্তার কারণে সেখানেই ভোট কর্মীর ডিউটি বয়কট হবে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ১৪ এপ্রিল দুপুর ১ টায় সিইও দপ্তরে বিক্ষোভ হবে।”
অন্যদিকে নির্বাচন কমিশন ভোট কর্মীদের দাবিও মেনে নিয়েছে। এছাড়াও কমিশন জানিয়েছে কোনো কর্মী অসুস্থ হলে অথবা কোন দুর্ঘটনা ঘটলে বা আক্রান্ত হলে তার চিকিত্‍সার সম্পূর্ণ দায় নেবে কমিশন।
এই প্রসঙ্গে কিংকরবাবু বলেন, “ভোট কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল, যে কোন অবস্থায় ভোট কর্মী অসুস্থ হলে বা কোন দুর্ঘটনা অথবা আক্রান্ত হলে তার চিকিত্‍সার সম্পূর্ণ দায় কমিশন তথা সরকারকে নিতে হবে। সেই দাবি মেনে ক্যাশলেস চিকিত্‍সার সুবিধার নোটিশ প্রকাশিত হলো। এই নোটিশকে আমরা স্বাগত জানাচ্ছি। পাশাপাশি প্রত্যেক ভোট কর্মীর জন্য বীমা ব্যবস্থা করে রাখার দাবিও জানিয়ে আসছি। সেই দাবি মেনে নেওয়া হোক।”

তিনি আরও বলেন, “ভোট কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল, যে কোন অবস্থায় ভোট কর্মী অসুস্থ হলে বা কোন দুর্ঘটনা অথবা আক্রান্ত হলে তার চিকিত্‍সার সম্পূর্ণ দায় কমিশন তথা সরকারকে নিতে হবে। তা নিয়ে বহু সমস্যায় পড়তে হতে ভোট কর্মীদের। সেই দাবি মেনে ক্যাশলেস চিকিত্‍সার সুবিধার নোটিশ প্রকাশিত হলো। দাবি মেনে নেওয়ার জন্য এই নোটিশকে আমরা স্বাগত জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.