শুক্রবার সারাদিনই চর্চা চলেছে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কিন্তু শনির সকালে ফের পুরোনো মেজাজেই দিলীপ ঘোষ । বিয়ের পরের দিনই ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপি নেতা । শনির সকালেই জানিয়ে দেন , বিয়ে করলেও রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন না তিনি । পাশাপাশি তিনি এও বলেন যে , তার সহধর্মিণী রিংকু মজুমদারও সক্রিয় থাকবেন রাজনীতিতে ।
তবে বিয়ের পরের দিনই দিলীপ ঘোষকে একা মর্নিং ওয়াকে দেখে অনেকেই প্রশ্ন করেন নববধূ পাশে নেই কেনো ! উত্তরে বিজেপি নেতা বলেন, “উনি মর্নিং ওয়াক করেন না। বাড়িতেই আছেন। অনেকে গল্প দিচ্ছে মর্নিং ওয়াক করতে গিয়ে নাকি প্রেম হয়েছে, যারা বলছে তারা সারাজীবন মর্নিং ওয়াক করলেও, তাদের ভালবাসাও হবে না, বিয়েও হবে না।”







