চাকরি

RBI-তে মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ, বেতন ঘণ্টায় ১,০০০ টাকা

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-তে মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চণ্ডীগড়ের জন্য এই নিয়োগ করা হবে এবং শূন্যপদ রয়েছে ১টি। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে।

নির্বাচিত প্রার্থীকে ঘণ্টায় ১,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আবেদনকারীর মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকা বাধ্যতামূলক। জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

আগ্রহী প্রার্থীদের RBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নির্দেশিকা মেনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ অগাস্ট, শুক্রবার। তাই নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যান্য যোগ্যতা ও শর্ত জানতে মূল বিজ্ঞপ্তি অবশ্যই দেখে নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.