রাজনীতি

তমলুকের আইসি বদল, পাঠানো হল উত্তরবঙ্গে !

নিজস্ব সংবাদদাতা : তমলুকের তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া কিছুদিন আগে আক্রান্ত হয়েছিল। তাঁকে ব্যাপক মারধর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বদলি হয়ে গেলেন তমলুক থানার আইসি অরুপ সরকার। এতদিন তমলুক থানার আইসির দায়িত্বে ছিলেন অরূপ সরকার। এবার তাঁকে বদলি করে পাঠানো হল দার্জিলিঙে। তাঁর বদলে তমলুক থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন শান্তনু মণ্ডল। জেলা পুলিশ-প্রশাসনের তরফে বিষয়টিকে রুটিন বদলি হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে । তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে এই বদলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.