মনোজিত বিতর্কে যখন উত্তাল তৃণমূল ছাত্র পরিষদ, তখনই দলের অস্বস্তি বাড়িয়ে ফের মুখ খুললেন রাজন্যা হালদার। অভিযোগ, তাঁর বিকৃত ছবি ছড়ানো হচ্ছে ছাত্র পরিষদের সদস্যদের ফোনে!
এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। তাঁর স্পষ্ট কথা — “কে রাজন্যা চিনিই না। সবার সব কথার উত্তর দিতে হবে!” এদিকে তৃণমূলের ঘরোয়া রাজনীতির কাদা ছোড়াছুড়ি প্রকাশ্যে এনে রাজন্যার হুঁশিয়ারি — “মনোজিতের মতো অনেকেই রয়েছে তৃণমূল ছাত্র পরিষদে। নিজেদের ঘর নিজেরাই পরিষ্কার করুন।”
তিনি আরও বলেন, “নারীবিদ্বেষের শিকার আমি। আমি জানি আমার সঙ্গে কী হয়েছিল, কীভাবে লড়াই করেছি!”







