রাজনীতি

তৃণমূল কার্যালয় থেকে বিজেপি নেতাদের নামের তালিকা উদ্ধার! হামলার ছকের অভিযোগে তীব্র রাজনৈতিক বিতর্ক

পশ্চিম মেদিনীপুর জেলার খণ্ডরুই গ্রামের একটি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে কয়েকজন বিজেপি নেতার নাম-সহ একটি তালিকা উদ্ধারের অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিজেপির দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর ওই নেতাদের লক্ষ্য করে হামলা বা খুনের পরিকল্পনা করেই এই তালিকা প্রস্তুত করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তালিকায় বিজেপি নেতা মানস ভুঁইঞার পাশাপাশি রাখেশ হাতি, কিংকর মান্না, সৌমিত্র গিরি, কৌশিক দাস, নরেন্দ্র সাউ, অলোক পণ্ডা এবং স্নেহাশিস বারিকের নাম রয়েছে।

সূত্রের খবর, তালিকাভুক্ত প্রত্যেকেই দাঁতন বিধানসভা এলাকার বিজেপির সক্রিয় নেতৃত্বের সঙ্গে যুক্ত। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.