লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর দিল্লীবাড়ির রাজনৈতিক মানচিত্রে খুব একটা বদল না ঘটলেও কিছু গুরুতর পরিবর্তন ঘটেছে নিঃসন্দেহে। নির্বাচনের ফলাফল অনুযায়ী এনডিএ সরকার গঠন করবে, বিরোধী দল হিসাবে থাকবে ইন্দি জোট। এই জোটে কংগ্রেস লিড দিয়েছে, সেই হিসেবে বিরোধী দলনেতা কংগ্রেস থেকেই হবে।
তাই কংগ্রেস ওয়ার্কিং কমিটি শনিবার সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকেই লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব পাশ করল। এদিন বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রবীণ নেতা কেসি বেণুগোপাল।







