জেলারাজনীতি

তমলুকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত সমবায় সমিতি, হাতাহাতি পুলিশের সামনেই

পূর্ব মেদিনীপুর: তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহারা খণ্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তৃণমূল কংগ্রেসের ভেতরে গোষ্ঠী কোন্দলের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সমিতির ১৭ সদস্যের ডাইরেক্টরের মধ্যে আতিয়ার রহমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় তৃণমূলের ৩৫ জন ডেলিগেটের দ্বারা।

অনাস্থা ভোট চলাকালীন সমিতির ভিতরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, এরপর বাইরেও হাতাহাতি শুরু হয় আতিয়ার গোষ্ঠী এবং অনাস্থা আনার পক্ষের মধ্যে। তমলুক থানার পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট কঠিন হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সমিতির ভবন ও আশেপাশে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক মহল মনে করছেন, এই ঘটনা স্থানীয় তৃণমূলের ভেতরের কোন্দলের নতুন অধ্যায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.