জ্বর নিয়েই উত্তরবঙ্গে কর্মসূচিতে সামিল হন বিমান বসু। অবস্থা গুরুতর হওয়ায় রাতে কলকাতায় ফেরামাত্রই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। ফুসফুসে সংক্রমণ বর্তমান। আজ তাঁর রক্ত পরীক্ষা করা হবে।
সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, তিন দিন ধরে জ্বর। জ্বর না নামাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ কিছু পরীক্ষা হবে বিমানের। পরবর্তীতে চিকিৎসকরা সমস্ত কিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন, কীভাবে চিকিৎসা হবে।
সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর থেকেই শারীরিক অবস্থা সেরকম ভাল প্রয়াত যাচ্ছিল না বিমান বসুর। তারমধ্যেই আবহাওয়া পরিবর্তনের ফলে ঠান্ডা লাগে তাঁর। সোমবার শ্বাসকষ্ট শুরু হয় বিমান বসুর। সঙ্গে আসে জ্বর৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চলছে চিকিৎসা। আপতত জেনারেল বেডেই রাখা হয়েছে তাঁকে।







