রাজ্য

বর্ষায় দীঘায় উপচে পরছে পর্যটকের ভিড়, আটোশাটো নিরাপত্তা

তাই সারা বছরই কম বেশি ভিড় থাকে দীঘায়। পাশাপাশি রাজ্য জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত। এমনকি বর্ষায় ক্রমশ বৃদ্ধি হচ্ছে জলোচ্ছ্বাস। তার মধ্যে সমুদ্র সৈকতে ভিড় করছে ৮ থেকে ৮০ সকলে। তবে এবার পর্যটকদের নিরাপত্তার খাতিরে তৎপর প্রসাশন।

গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত। তার মধ্যেই বেড়ে চলেছে সৈকত সীমান্তের ভীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দিন সাতেক এমনই পরিস্থিতি থাকবে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আরও কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই টানা বৃষ্টির জেরে সমুদ্র এখন উত্তাল। ইতিমধ্যেই মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টা সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি সমুদ্র স্নান করার ক্ষেত্রে মার্কিং করে প্রয়োজনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। যার জন্য কিছুটা মন খারাপ পর্যটকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.