নির্বাচনের মাঝে দলকে টিকিট ফেরত দিলেন কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি। বড়সড় বিপাকের মুখে পড়লেন হাত শিবির।ওড়িশার পুরী লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি শনিবার টিকিট ফেরালেন নিজের দলকে। তাঁর অভিযোগ,প্রচারের জন্যে দলের দিক থেকে তাঁকে যে পরিমাণ তহবিল দেওয়ার কথা সেই অর্থ পাননি তিনি। ফলে ব্যাহত হয়েছে তাঁর প্রচার।
প্রার্থী সুচরিতা কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালকে চিঠি লিখে জানান,”পুরী সংসদীয় নির্বাচনী এলাকায় আমাদের প্রচার অভিযান কঠোরভাবে আঘাত পাচ্ছে। কারণ দল আমাকে তহবিল দিতে অস্বীকার করেছে” বিজেপির সম্বিত পাত্রের বিরুদ্ধে পুরী লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়ে লড়তেন সুচরিতা।তবে শেষ মুহূর্তে তিনি টিকিট ফেরিয়ে দেওয়ার ফলে দল কাকে নতুন প্রার্থী হিসেবে দাঁড় করাবেন সেটাই দেখার বিষয়।,







