নিজস্ব সংবাদদাতা : ভোট পরবর্তী সন্ত্রাস থেকে নারী নির্যাতন। সবেতেই উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ সহ গোটা দেশ। আবার একাধিক ইস্যুতে বিরোধীরা দিল্লীতে ধর্নায় বসেছেন। এই পরিস্থিতিতে দিল্লি গেলেন বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব। সংগঠন নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আধ ঘণ্টার বেশি সময় একান্তে কথা হয় দুজনের মধ্যে।
ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে, তা নিয়ে মুখ খুলেন নি কেউ। সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট করেননি । তবে রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থা এবং পঞ্চায়েত নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সুত্রের খবর।







