অফবিট

কোথাও ঘুরতে গেলেই গাছের চিন্তা শুরু… আপনার অনুপস্থিতিতেও কিন্তু গাছ জল পেতে পারে। কী ভাবে? রইল সমাধান

টবে গাছপালা রাখলে নিয়মিত জল দিতে হয় গাছে। নইলে শুকিয়ে যায়। তবে অনেক সময় অনেকেই ছুটি কাটাতে বাইরে ঘুরতে যান ,সেই কারণে গাছে জল দেওয়া হয় না। তার ফলে গাছ শুকিয়ে যায়। এমন অবস্থায় কি করবেন ? জানুন এমনই কিছু সহজ পদ্ধতির সন্ধান !

বারান্দা জুড়ে সাধের বাগান। সেই বাগানের কোনও টবে নয়নতারা তো তার পাশেই চন্দ্রমল্লিকা পাপড়ি মেলেছে। আর তার পাশে লতায়-পাতায় বারান্দার গ্রিল জড়িয়ে ধরেছে কুমড়ো গাছ। বাড়িরই যেন সদস্য এই গাছ-পরিবার! সমস্যাও তাই অনেক। বাড়িতে সকলে থাকলে ওদের জল-খাবারের অভাব নেই। আলো-হাওয়ায় হেসে-খেলে বাড়তে থাকে ওরা। কিন্তু বাড়ির অভিভাবকেরা যদি বাড়ি না থাকেন, তখন কি করবেন জেনে নিন,,,

বোতলবন্দি: গাছে জল দিতে বোতলকে অনেক ভাবেই কাজে লাগানো যায়। প্রথমে একটি বোতল নিয়ে তার গলা পর্যন্ত জল ভরে নিতে হবে। সেই জলেই কিছু সার গুলে দিতে পারেন। তার পর বোতলের মুখ বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে উলটে দিন। ধীরে-ধীরে বোতলের মুখ গুঁজে দিন টবের মাটিতে। বোতলটা উলটে থাকবে। এক দিকে একটু হেলে থাকলেও অসুবিধে নেই। এ বার বোতলের পিছন দিকে জলের মাত্রায় দাগ দিয়ে দিন। কয়েক ঘণ্টা বাদে দেখুন জল সেই লেভেল থেকে নীচে নেমেছে কি না। তা হলে বুঝতে পারবেন জল পাস করছে। কিন্তু জলের মাত্রা যদি না নামে, তার মানে বোতলের মুখে মাটি জমে জলের পথ আটকাচ্ছে। সে ক্ষেত্রে বোতল তুলে নিয়ে তার মুখটা পরিষ্কার করে আবার গুঁজে দিতে হবে টবের মাটিতে।

অথবা বোতলের গায়ে দু’-চারটে ফুটো করে, বোতলে জল ভরে নিন। এবং পুরো বোতলটাই মাটির মধ্যে পুঁতে দিন।

বোতলে জল ভরে আর অল্প মাটি দিয়ে তার মধ্যেও গাছ বসিয়ে রাখতে পারেন। তবে সব গাছ কিন্তু এই পদ্ধতিতে বাঁচে না।

নারকেল ছোবড়া: টবের ওপর নাকেলের ছোবড়া ভিজিয়ে রেখে দিন মাটি শুকিয়ে যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.