সম্প্রতি বহু মানুষের নাম অবৈধভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই সেই প্রক্রিয়ার বিরুদ্ধে ধর্মতলার মেট্রো চ্যানেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্নায় বসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব। এবার সেই মঞ্চ থেকে যুবসাথি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এপ্রিলের আগেই সকলে পেতে চলেছে ‘যুবসাথী’র অর্থ।
রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল এই ‘যুবসাথী’ প্রকল্পের। যা নিয়ে রাজনৈতিক মহলে চলেছে আলোচনা ও সমালোচনা দুটোই। প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই প্রকল্পের নির্ধারিত অর্থ অর্থাৎ ১৫০০ টাকা রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীরা পাবে। তবে পরবর্তীতে সেই সময় বদলে এপ্রিল মাসে এগিয়ে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। এবার ফের দিনক্ষণ বদলে নির্ধারিত সময়ের আগেই বেকার যুবক-যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছতে শুরু করবে বলে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। বর্তমানে SIR প্রক্রিয়াতে বহু মানুষের নাম অবৈধভাবে ভোটার তালিকা থেকে বাদ পরায় চারিদিকে ব্যাপকভাবে শোরগোল চলছে। এই পরিস্থিতিতে ধর্নায়ও বসেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই মঞ্চ থেকে যুবসাথী টাকা পাওয়ার নতুন দিনক্ষণ চূড়ান্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার আর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না ‘যুবসাথী’ প্রকল্পের টাকার জন্য। শনিবার অর্থাৎ ৭ মার্চ থেকেই এই আর্থিক সহায়তা আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। যার ফলে এই অশান্ত পরিস্থিতিতে হাসি ফুটেছে যুব সমাজের মুখে। যদিও প্রাথমিক এখনো পর্যন্ত জানা গেছে এই প্রকল্পের মাসিক ভাতা আগামী ৫ বছর পর্যন্ত চলবে। তবে যদি তারপরেও কেউ বেকার থাকে তাহলে পরবর্তীতে এই সিদ্ধান্ত রিভিউ করা হবে জানা গেছে।







