নিজস্ব সংবাদদাতা : ছোট পর্দার হাত ধরেই অভিনয়ের পথ শুরু করেছিলেন মধুমিতার।ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। বাংলার গণ্ডি পেরিয়ে দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন নায়িকা। এর পাশাপশি হাজারো দর্শকের মনও জয় করে নিয়েছেন তিনি । শোনা যাচ্ছিল, এবার নাকি হিন্দি সিনেমাতে অভিনয় করতে চলেছেন মধুমিতা। পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের ছবি ‘ফর্জ’-এ মুখ্য চরিত্রে অভিনয় করার কথা প্রকাশ্যে এসেছিল।কিন্তু টলিপাড়ার ভিতরের থেকে জানা যায় যে, সে কাজে এক নতুন বিপত্তি শুরু হয়েছে । বর্তমানে সেই সিনেমার কাজ বন্ধ আছে।
তবে এমন কেনো হলো ,তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। শোনা যাচ্ছে সিনেমাতে বরাদ্দ করা টাকা অনেক বেশি। যা এখনো আয়োজন করে উঠতে পারেনি প্রযোজক।তাই এই মুহূর্তে পরিচালক ছবির কাজ শুরু করতে পারছেন না। চলতি সপ্তাহেই প্রীতমের ফ্লোরে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনই তারা কাজ শুরু করতে পারছেন না।এই ছবিতে মধুমিতার বিপরীতে অভিনয় করার কথা তনুজ ভিরওয়ানির। তবে অন্দর মহল থেকে শোনা যাচ্ছে যে,এই সিনেমার কাজ কবে শুরু হবে, তা এখনও অনিশ্চিত।
অন্যদিকে চিনি ২’ মুক্তির পরেই মধুমিতা মন দিয়েছেন নতুন কাজে।তিনি পরিচালক শিলাদিত্য মৌলিকের আগামী ছবি ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিং করতে অরুণাচল প্রদেশ গিয়েছিলেন। এই ছবিতে মধুমিতা আবারও জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। এছাড়াও রয়েছেন দর্শনা বণিক। এই প্রথম, নায়িকা ‘এসভিএফ’ প্রযোজনা সংস্থার বাইরে গিয়ে অন্য কোনও সংস্থার সঙ্গে কাজ করছেন। এতো দিন অনেকেই মনে করতেন যে নায়িকা অন্য কোনো সংস্থার সাথে কাজ করতেন না। তবে সেই ধারণা যে ভুল,তা বারবার বলেছিলেন নায়িকা। এবার সেই কথাই সত্যি হলো। শিলাদিত্যর ছবির শুটিং এখনও শেষ হয়নি, এখনও বেশ কিছু অংশের কাজ বাকি রয়েছে।তবে অরুণাচলের অংশের শুটিং আপাতত শেষ।







