পূজোর আগেই ধেয়ে আসছে ‘ খুনখার ‘। এমনটাই সম্ভাবনা রয়েছে বলে জানালো আইএমডি ( India Meteorological Department)। ইতিমধ্যে রাজ্যের দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২০ ই অক্টোবর পর্যন্ত চলবে বৃষ্টিপাত।
জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে থাইল্যান্ড উপসাগর থেকে একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে প্রবেশ করবে। তারপর সেটা আন্দামান উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। কিন্তু এই ঘূর্ণাবর্ত যদি সাইক্লোনে পরিনত হয় তাহলে ঘন্টায় গতিবেগ হবে ১২০ কিলোমিটার।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অক্টোবরে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলগুলিতে আছড়ে পড়তে পারে ‘ খুনখার ‘। যদি তাই হয় তাহলে এর গতিবেগ হবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। যার ফলে তছনছ হয়ে যাবে জনজীবন। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে, সৌরাষ্ট্রের পোরবন্দর, জামনগর, দেবভূমি দ্বারকা, রাজকোট, সুরেন্দ্রনগর, হালওয়াদে এবং কচ্ছে।







