দেশ

পড়াশুনার নামে উদ্দাম জীবন জুয়ার পাশাপাশি প্রেমিকার পিছনে টাকা ওড়ানো ধরা পড়তেই…

বেঙ্গালুরুর একটি ২২ বছর বয়সী বি.টেক গ্র্যাজুয়েট বাবার দেওয়া ৩৫ লাখ টাকা জুয়া ও প্রেমিকার পেছনে খরচ করে। ঘটনা প্রকাশ্যে আসার ভয়ে নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিল। কিন্তু সত্য আর গোপন থাকলো না , সিসিটিভি ফুটেজেই ফাঁস হলো পুরো বিষয়টি এবং তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রের খবর, অভিযুক্ত রণজিৎ বিবেক-এর বাবা জগন্নাথ বেঙ্গালুরু ইস্ট তালুকের বিদরহল্লি গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি ছেলের পড়াশোনার জন্য ১.১০ কোটি টাকা জোগাড় করেন। কিন্তু রণজিৎ সেখান থেকে ৩৫ লাখ টাকা জুয়া খেলে ও প্রেমিকার উপহার কেনার পেছনে খরচ করে। টাকা শেষ হয়ে গেলে সে বুঝতে পারে বাবা ঘটনাটি জানলে সে বিপদে পড়বে। তখন সে পরিকল্পনা করে বাড়িতে আগুন লাগায়। তার আগে বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে। তারপর ৬টি ক্যান ভর্তি করে ২০ লিটার পেট্রোল কেনে এবং তার মধ্যে ৪ ক্যান ব্যবহার করে পুরো বাড়িতে আগুন লাগায়। তখন বাড়িতে তার বাবা-মা ও দুই ভাই-বোন উপস্থিত ছিল, তবে তারা কোনোভাবে জীবিত বেরিয়ে আসতে সক্ষম হয়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে সম্পূর্ণ বাড়ি সহ আসবাব পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার পর প্রাথমিক ধারণা ছিল এটি বাইরের কোনও ব্যক্তির কাজ। কিন্তু যখন পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে, তখন রণজিতের আচরণ সন্দেহজনক হয়ে ওঠে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে সে পুরো সত্যতা স্বীকার করে। সে স্বীকার করে যে বাবার প্রশ্ন থেকে বাঁচতেই সে নিজেই বাড়িতে আগুন লাগায়।
পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আদালতে পেশ করার জন্য প্রস্তুতি নেয়। এই চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকা হতবাক ওঠে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.