অফবিট

কোন ব্লাড গ্রুপে কী রোগ হওয়ার ঝুঁকি থাকে, জেনে নিন !

আজকাল এই ব্যস্ততার জীবনে ঠিকমতো খাওয়া-দাওয়া না করা এবং বর্তমান লাইফস্টাইল আমাদের জীবনে বয়ে আনছে নানান রোগ। এর পাশাপাশি আপনারা কি জানেন আপনার রক্তের গ্রুপও নানান ধরনের রোগ বয়ে নিয়ে আসছে আপনার শরীরে। আপনার শরীর কেমন থাকবে তাও কিছুটা নির্ভর করে আপনার রক্ত গ্রুপের উপর। আলাদা আলাদা প্রত্যেকটি গ্রুপের রক্তের কিছু না কিছু রোগের আশঙ্কা থাকতে পারে। প্রত্যেকটি রক্তের গ্রুপের নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য ও প্রকৃতি রয়েছে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের শরীরের সাথে যুক্ত। কোন গ্রুপের রক্তের কি কি রোগের সম্ভাবনা আছে তাই নিচে আলোচনা করা হলো।

১: হার্ট অ্যাটাক বা হার্টের রোগ-
ABO জিনটি দেখতে পাওয়া যায় A,B এবং AB ব্লাড গ্রুপের ব্যাক্তিদের মধ্যে। এই রক্তের গ্রুপের লোকেরা যদি অতিরিক্ত দূষণযুক্ত জায়গায় থাকেন তবে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। এদের মধ্যে হার্ট সংক্রান্ত রোগ বা হার্ট অ্যাটাক-এর মাত্রা অধিক পরিমাণে চোখে পড়ে। এই রক্তের গ্রুপের মানুষের মধ্যে করোনারি আর্টারি ডিজিজের লক্ষণ দেখা যায় যার ফলে হার্ট শক্ত হয়ে যায় এবং ধমনী পাতলা হয়ে যায়। এর ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়।

২: মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি সমস্যা-
A, B, এবং AB ব্লাড গ্রুপের ব্যাক্তিদের o গ্রুপের রক্তের মানুষের তুলনায় মস্তিষ্কে কার্যকারিতা এবং স্মৃতিশক্তি সমস্যা বেশি দেখা যায়। এদের মধ্যে স্ট্রোক হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে।

৩: মানসিক চাপ-
কার্টিসল স্টেস হরমোন বাড়ায় যা মানসিক স্ট্রেস বা মানসিক চাপের কারণ। A ব্লাড গ্রুপের লোকেদের মধ্যে এই কার্টিসল হরমোন বেশি দেখা যায়। এইজন্য এই গ্রুপের লোকেদের মধ্যে মানসিক চাপ বা স্ট্রেসের মাত্রা বেশি লক্ষ্য করা যায়।

৪: ক্যান্সার-
অন্য ব্লাড গ্রুপের তুলনায় A ব্লাড গ্রুপের লোকেদের মধ্যে পাকস্থলীর ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.