নিজস্ব সংবাদদাতা : অনেক দিন ধরেই বিরতি নিয়েছিলেন সিনেমা জগৎ থেকে। এবার সালমান, শাহরুখ এর পর ফিরছেন আমির খান ও। রাজকুমার সন্তোষীর ‘চ্যাম্পিয়নস’ নামের এক মুভির হাত ধরে ফিরছেন তিনি। আরএস প্রসন্ন পরিচালনায় আমিরকে একজন পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে।
সূত্রে খবর আগামী বছর ২০২৪ সালে ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। যার জন্য তার শ্যুটিং শুরু হবে ২০২৪ এর জানুয়ারিতে। চ্যাম্পিয়নস’-ছবিটির বর্তমান নামটি, ছবির শ্যুটিং কাজ শেষ হলেই তার নাম অন্য রাখা হবে। ছবিটির গল্প একজন শিক্ষক বা প্রশিক্ষককে নিয়ে হতে চলেছে।
১৯৯৪ সালে রাজকুমার সন্তোষীর সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে কাজ করেছিলেন আমির খান।তারপর ৩০ বছর পর, আবার একবার তার সাথে সিনেমা করতে চলেছে আমির। পরপর দুটি ছবি করতে চলেছে পরিচালক। ২০২৫ সালে শুরু হবে সেই ছবির কাজ। ছবির প্রযোজনা করছে আমিরের প্রযোজনা সংস্থা খান প্রোডাকশন। স্প্যানিশ ড্রামা ‘ক্যাম্পিওনেস’-এর ভিত্তি করে তৈরি হবে এই ছবি। সূত্রে খবর, প্রথমে শোনা গিয়েছিল যে ফারহান আখতার ছবিতে অভিনয় করছেন, পরে শোনা গিয়েছিল সলমন খান, রণবীর কাপুরের নাম। এখন জানা যাচ্ছে আমির নিজেই এতে অভিনয় করছেন।







