অফবিট

২০২৩ -এ কবে হবে বিশ্বকর্মা পুজো ? জানুন সময় ও নির্ঘন্ট

নিজস্ব সংবাদদাতা : হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী। সকল দেবতাদের প্রাসাদ তৈরি থেকে শুরু করে সকল প্রকার অলংকারও তিনিই নির্মাণ করেছেন।তাই বিশ্বকর্মাকে প্রাচীন যুগের প্রথম ইঞ্জিনিয়র বলে মনে করা হয়। এই পুজো করার আলাদা বিধান রয়েছে। প্রাচীনকাল থেকেই আমাদের ঋষি-ঋষিরা ব্রহ্মা-বিষ্ণু ও মহেশের সঙ্গে বিশকর্মা পুজোর বিধান দিয়েছেন। এই দিনে যন্ত্রপাতি ও সরঞ্জামের পুজো করলে কাজে দক্ষতা আসে।আর এতে আপনার ব্যবসাও বৃদ্ধি পায়।

শুধু তাই নয়, আপনার ঘরে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি আসে। কারিগর, আসবাবপত্র প্রস্তুতকারক, যন্ত্রপাতি এবং কারখানার সঙ্গে যুক্ত লোকেরা বেশ ধুমধাম করে ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী উদযাপন করে। আসুন জেনে নিই এবারের বিশ্বকর্মা পুজোর সময় ও গুরুত্ব।

২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী বা বিশ্বকর্মার পুজো করা হবে। সেই সাথে পুজোর শুভ সময় সকাল ৭টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ২৬ মিনিট পর্যন্ত। একই সময়ে, দুপুর ১টা ৫৮ মিনিট থেকে সাড়ে ৩টে পর্যন্তও বিশ্বকর্মা পুজো করা যেতে পারে। পুরাণ মতে ,নারায়ণ প্রথমে ব্রহ্মা এবং তারপর বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন। ভগবান ব্রহ্মার নির্দেশ অনুসারে তিনি পুষ্পক বিমান, ইন্দ্রপুরী, ত্রেতায় লঙ্কা, দ্বাপরে দ্বারকা ও হস্তিনাপুর, কলিযুগে জগন্নাথের পুরী নির্মাণ করেন। এগুলি ছাড়াও ভগবান বিশ্বকর্মারও বাস্তুশাস্ত্র, যন্ত্র নির্মাণ, বৈমানবিদ্যা ইত্যাদির জ্ঞান রয়েছে। বিশ্বকর্মা পূজার দিন বিকালে ঘুড়ি ওড়ানো, একসাথে হৈ-হুল্লোড় করা, আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.