নিজস্ব সংবাদদাতা : ঝাল শব্দটা শুনলেই আমাদের প্রথমেই মাথায় আসে লঙ্কা। লঙ্কা সবুজ ও লাল দুটো ধরনের হয় থাকে।এই দুটো লঙ্কার মধ্যেই পুষ্টির মাত্রা যথেষ্ট। দুটি লঙ্কার স্বাদ ভিন্ন হলেও লংকার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, লংকার মধ্যে থাকা ক্যাপসাইসিন মুখে জল এনে দিতে সাহায্য করে। এটি প্রদাহ কমাতে সাহায্য করে, যা সাধারণত ক্যান্সার সহ বেশিরভাগ রোগের জন্য এখন দায়ী। যে লংকায় ঝাল যত বেশি তা তত বেশি ক্যাপসাইসিন সরবরাহ করে।
শুধু তাই নয় ক্যাপসাইসিন কোলেস্টেরলের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেসও নিয়ন্ত্রণে রাখে। আর এ দুটোই কার্ডিয়ার রোগের ঝুঁকির কারণ। এছাড়া এটি পেটও ভালো রাখে।
কোন উপাদান গুলো লঙ্কাকে বিশেষ করে তোলে :
লাল লঙ্কা গুলোতে বেশি পরিমাণে বিটা-ক্যারোটিন এবং ভিটামিন এ থাকে। এই কারণেই তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সএবং স্বাস্থ্যকর শ্লেষ্মা ঝিল্লি উন্নত করে। এটি ফুসফুস, অনুনাসিক প্যাসেজ, প্রস্রাব এবং অন্ত্রে রক্ত জমা থেকে দূরে রাখে।
অন্যদিকে, সবুজ লঙ্কাগুলোতে জলের পরিমাণ বেশি থাকে এবং এতে ক্যালোরির পরিমাণ থাকে শূন্য। কাচা লঙ্কা ওজন কমানোর জন্য অত্যন্ত উপকারী। এই লংকায় প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা কাঁচা লঙ্কা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে, হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং ভিটামিন ই এবং সি থাকার কারণে ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। তাছাড়া, এটি হার্টকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।
লঙ্কা খাওয়ার সবচেয়ে ভালো উপায়:
লাল এবং সবুজ উভয় লঙ্কা খাওয়ার সর্বোত্তম উপায় হল কাঁচা অবস্থায় খাওয়া। এতে করে লঙ্কা গুঁড়োয় যে ভেজাল বা কৃত্রিম রঙ মেশানো থাকে তা থেকে সহজে মুক্তি পাওয়া যায়।







