ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে এক ভোটাভুটির আয়োজন করেছিল জাতিসংঘ। সেই ভোটে হামাস জঙ্গি সংস্থার পক্ষ নিল প্রায় ১২০ টি দেশ। সেই দেশের তালিকায় রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ আরো অনেক মুসলিম দেশগুলি। এমনকি এই তালিকায় নাম রয়েছে নেপাল, ভুটান, ফ্রান্সেরও। আবার বিপক্ষে মতদান দিয়েছে প্যারাগুয়ে, টোঙ্গা ও মার্কিন যুক্তরাষ্ট্র,চেকিয়া,ফিজি, গুয়াতেমালা, হাঙ্গেরি,মার্শাল দ্বীপপুঞ্জ সহ ১৪ টি দেশ।
অন্যদিকে এই ভোটাভুটিতে যোগদান করেনি প্রায় ৪৫ টি দেশ। এই ৪৫ টি দেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভারত,সুইডেন,নেদারল্যান্ডস।
এই যুদ্ধ ৭ই অক্টোবর শুরু করে হামাস সংস্থা। প্রায় পাঁচশ টি রকেট তারা নিক্ষেপ করে ইসরায়েল এর উপর। তার পাল্টা জবাবই শুরু হয় এই ভয়ঙ্কর যুদ্ধ। ইতিমধ্যে প্রাণ গেছে প্রায় ৩০০০ সাধারণ মানুষের। গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে প্রায় ৫০ টিরও বেশি শিশুকে. সেই ভিডিও আবার ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। শুধু তাই নয় মহিলাদের নিশংসভাবে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে হামাস সংস্থার জঙ্গিদের উপর। এই যুদ্ধের পেছনের দায়ী কে সেই নিয়ে যুক্তি দিয়েছে বহু দেশ।
তবে এমন অবস্থায় কোন দেশকেই ভোটাভুটিতে সমর্থন করেনি ভারত। তবে গাজা এলাকায় সাধারণ মানুষের জন্য ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ইতিমধ্যেই জাতিসঙ্ঘে ভারতের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ যোজনা প্যাটেল তিনি আরজি জানিয়েছেন যারা এই যুদ্ধ অবিলম্বেই বন্ধ করা হয়। তবে এই ভোটাভুটিতে অংশগ্রহণ না করে কোন দিকে যেতে চাইছে ভারত? সেই প্রশ্নই এখন সবার মধ্যে।







