সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে প্রাক্তন খাদ্য মন্ত্রী। আজই তাঁকে আদালতে তোলা হবে, ইডি যে তাঁকে নিজেদের হেফাজতে নেবে সেটা খুব পরিষ্কার। তবে তিনি যে তাড়াতাড়ি জামিন পাবেন তা নিয়ে বেশ আলোচনা করছে আইনজীবীদের একাংশ।
এর আগে ২০২১ সালের ২২শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয় পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারের দিন নাকতলার বাড়িতে বসেই মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন তিনি। তবে সেদিন মুখ্যমন্ত্রীকে ফোনেপাওয়া যায়নি। তবে তারফলে পার্থ চট্টোপাধ্যায়ের কপালে জোটে প্রভাবশালীর তকমা। তাই তার জামিন পাননি। ইডির কথা অনুযায়ী প্রভাবশালীরা জামিন পেলে তদন্ত কোর্টে অসুবিধা হয়।
সম্প্রতি মমতা বন্ধ্যোপাধ্যায়ের এক সাংবাদিক বৈঠকে এমন কিছু মন্তব্য করেন, যা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে আইনজীবীদের একাংশের। মমতা বন্ধ্যোপাধ্যায় বলেন ও( জ্যোতিপ্রিয় মল্লিক) যদি মারা যায় তাহলে বিজিপি ও ইডির বিরুদ্ধে এফআইআর করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের কারণে ইডি আধিকারিকরা খুব সহজেই প্রভাবশালীর তকমা দিতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিককে। ফলে তিনিও যে সহজে জামিন পাবেন তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে রাজনৈতিক মহলেও।







