Uncategorizedবিনোদন

করিয়োগ্রাফারের সাথে প্রেমের জোয়ারে ভাসছে ‘ মিঠাই ‘ এর তোর্সা!

অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘ মিঠাই ‘ শেষ হয়ে গিয়েছে অনেকদিনই হলো। তবুও এই সিরিয়ালের অভিনেত্রীদের নিয়ে চর্চা মোটেই কমেনি। সিরিয়ালের তোর্সা অর্থাৎ বাস্তবের তন্বী লাহা রায় সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তার সঙ্গে তাল মিলিয়েছেন টলিউডের নামকরা কোরিওগ্রাফার সন্দীপ।

শিক্ষক দিবসের দিন রিলটি শেয়ার করেছেন অভিনেত্রী। দুজনকে একসাথে দেখে অনুরাগীদের মধ্যে গুঞ্জনের শেষ নেই। অনেকেরই আন্দাজ, তারা দুজনে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছে।

এই প্রসঙ্গে একটা সাংবাদিক সম্মেলনে তন্বী স্পষ্ট জানান, আপাতত তিনি কারোর সাথেই সম্পর্কে নেই। সন্দীপ তার খুব ভালো বন্ধু।

বর্তমানে অভিনেত্রী কোনো কাজ করছেন না। ‘মিঠাই’ এর পর দীর্ঘ বিরতিতে রয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.