রাজ্যে লগ্নি বাড়াতে বৃহস্পতিবার মাদ্রিদ সফরে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বসতে চলেছেন লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে।
আবার অন্যদিকে, আগামী ২৮ সেপ্টেম্বর কলকাতায় মুরলীর বায়োপিক ‘৮০০’-এর ট্রেলার লঞ্চ। বন্ধু মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের ট্রেলার লঞ্চ করার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কিছুদিন পূর্বেই মুম্বইতে সচিনের হাত ধরে লঞ্চ হয়েছে মুরলীর বায়োপিকের ট্রেলার। কলকাতার অনুষ্ঠানের সৌরভ ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটারের থাকার কথা।
বিশেষভাবে উল্লেখ্য, গোটা ইউরোপে বাণিজ্যকেন্দ্রের নিরিখে মাদ্রিদ পঞ্চম। প্রথম চারটি যথাক্রমে – লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট এবং আমস্টারডাম। সারা পৃথিবীতে প্রথম ৩৫টি বাণিজ্যিকভাবে আকর্ষণীয় শহরের তালিকায় মাদ্রিদের স্থান সপ্তম। ফলে বাংলার প্রতিনিধি দল আশা করছে, ভবিষ্যতের জন্য পশ্চিমবঙ্গের সঙ্গে মাদ্রিদের বাণিজ্যিক সঙ্গ পোক্ত হলে তাতে সুবিধা মিলবে।







