Uncategorized

‘ঘুষের পাহাড় ‘! রেল আধিকারিকের অফিস ও বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা;

লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক রেল আধিকারিককে। গতকাল ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের গোরক্ষপুরে। সূত্রের মাধ্যমে জানা গেছে, অভিযুক্তের নাম কেসি জোশী। আপাতত জেল হেফাজতে থাকলেও গোটা বিষয়ের তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

তদন্তে জানা গেছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে কর্মরত কেসি জোশী উত্তর-পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ মেটিরিয়াল ম্যানেজার। তার বিরুদ্ধে অভিযোগ, এক ব্যাক্তির থেকে তিনি ৭ লক্ষ টাকা ঘুষ চান। টাকা না দিলে লাইসেন্স বাতিলের হুমকিও দিয়েছিলেন।

ফাঁদে পা না দিয়ে ওই ব্যাক্তি স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে। তারপর পুরো বিষয়টি তদন্তের জন্য সিবিআই-কে দায়িত্ব দেওয়া হয়। এরপর তল্লাশি চালিয়ে তার অফিস আর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৩ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.