মহম্মদ জামালউদ্দিন এবং তার ছেলে, বিট্টু এই দুর্দান্ত মূর্তিগুলি তৈরির কাজে নিযুক্ত রয়েছেন। মন্দির চত্বরের শোভা আরো বেশি করে বৃদ্ধি পাবে তাদের তৈরি এই সুন্দর ভাস্কর্য গুলির দ্বারা। এই পিতা-পুত্র জুটির কাজ সামাজিক মাধ্যমেই প্রথম ধরা পড়ে, এবং এর পরই রাম মন্দিরের ভাস্কর্য গড়ার কাজে নিযুক্ত হওয়ার আদেশ আসে তাদের কাছে।
জামালুদ্দিন বলেন, মাটির তুলনায় ফাইবার মূর্তির দাম বেশি হওয়া সত্ত্বেও তা বাইরের স্থাপনার জন্য তাদের স্থায়িত্ব এবং আবহাওয়ার প্রতিরোধ ক্ষমতা তাদেরকে আরো বেশি পছন্দ যোগ্য করে তোলে। একটি লাইফ সাইজ ফাইবার মূর্তির দাম প্রায় 2.8 লক্ষ টাকা হতে পারে। তবে এই আকাশ ছোঁয়া দাম আরো ন্যায্যতা পায় এর সাথে জড়িত সূক্ষ্ম কারুকার্যের দ্বারা।
সংবাদ মাধ্যম তার কাছে জানতে চায়, এই প্রকল্পে কাজের জন্য তিনি অনিশ্চিত কিনা। তার উত্তরে তিনি বলেন, “ধর্ম একটি ব্যক্তিগত বিষয়। আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। একটি সহজ বার্তা: সাম্প্রদায়িকতার সময়ে, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। ভগবান রামের মূর্তি তৈরি করে আমি খুবই আনন্দিত। একজন শিল্পী হিসেবে ভ্রাতৃত্বের এই সংস্কৃতি হলো আমার বার্তা।”
তিনি আরো বলেন,” শুধু রামের নয়, আমি মা দুর্গা ও জগদ্ধাত্রীর বিশাল ভাস্কর্যও তৈরি করেছি, সেগুলিও অনেক জনপ্রিয়তা পেয়েছে।”
জামালুদ্দিনের ছেলে তথা তরুণ ভাস্কর, বিট্টু অর্থাৎ যার নামে ওয়ার্কশপটি পরিচালিত,তিনি উল্লেখ করেন, একটি লাইফ সাইজ মূর্তি তৈরি করতে 30 থেকে 35 জনের একটি দল এবং প্রায় এক থেকে দেড় মাস সময় লাগে। এই মূর্তিগুলি উত্তর প্রদেশে পরিবহনে 45 দিন পর্যন্ত সময় লাগতে পারে।
প্রসঙ্গত, অযোধ্যার রাম মন্দির আগামী বছরের 22জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রস্তুত হবে। ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’ অযোধ্যায় ‘প্রাণ প্রতিষ্ঠার’ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রায় 6,000 জনকে চিঠি পাঠাবে, যাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর মত বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি আশা করা হচ্ছে।







