হিন্দুশাস্ত্র মতে, ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ পালিত হয়। সূর্য যখন কন্যা রাশিতে গমন করে তখন পিতৃপক্ষের সূচনা হয়। আর মহালয়ার দিন শেষ হয়। অনেকের মতে, এইসময়ে মধ্যে পূর্বপুরুষদের নামে জল দিলে তারা আশীর্বাদ করেন।
বিশ্বাস করা হয়, এই দিনগুলোতে তারা পৃথিবীতে আগমন করে। শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে তাদের স্মরণ করলে তারা খুশি হন। আর এতে অনেক বাধা বিপত্তি এমনিতেই কেটে যায়। তবে এই সময় বিশেষ কিছু বিষয় মাথায় রাখলে আপনার সংসারে সুখ শান্তি ফুলে ফেঁপে উঠবে। চলুন এক এক করে জেনে নেওয়া যাক।
১. জল দান
যাদের বাবা মা মারা গেছেন তাদের উচিত পিতৃপক্ষের দিনগুলিতে দক্ষিণমুখী হয়ে তর্পণ করতে বসা। অবশ্যই সেই জলে দুধ আর তিল মিশিয়ে নিতে হবে। তবে যাদের বাবা-মা বেঁচে আছে তারা ভক্তিভরে সূর্য দেবতাকে জল দান করলেই হবে।
২. প্রদীপ জ্বালানো
এই কদিন স্বর্গীয় পূর্বপুরুষদের নামে প্রদীপ জ্বালালে ব্যবসায় আয় বৃদ্ধি হয়। প্রতিদিন সকালে আর সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বেলে দক্ষিণ দিকে রেখে দিন।
৩. গরুকে খাওয়ান
শাস্ত্রমতে, পিতৃপক্ষের দিনগুলিতে গরুকে খাওয়ালে শ্রাদ্ধের পূর্ণ ফল পাওয়া যায়। গরুকে বলা হয় গোমাতা। তাই ওইসময় গরুকে খাওয়ালে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন।
৪. সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে ফেলা
এই সময় এঁঠো বাসন জমাবেন না। বলা হয়, রাতে বাসন জমিয়ে রাখলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। এতে পিতৃদোষ হয়। তাই এসময় ঘরে নোংরা বাসনপত্র জমিয়ে রাখা উচিত নয়।







