আপনি মানুষ হিসেবে ভাল হল রাগের মাথায় এমন কিছু কাজ করে বসেন যার জন্য জীবনে বড় ঝড় উঠে আসে। এর জন্য পরে পস্তালেও সেইসময় আর কিছু করার থাকে না আপনার। তবে সাবধান হন। রাগ যেমন সম্পর্কের উপর ভাব ফেলে তেমনই আপনার শরীরের উপরও প্রভাব ফেলে।
অনেকে রাগের মাথায় জোরে জোরে চেঁচামেচি করতে থাকেন। জানেন এতে রক্ত চাপ বেড়ে যায়। এমনকি হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা থাকে। তবে এমন কিছু খাবার আছে যেগুলো আপনার রাগকে চটজলদি কমিয়ে দেবে। চলুন তাহলে একে একে জেনে নেওয়া যাক।
১. আইসক্রিম
আপনি যদি খুব রাগ অনুভব করেন তাহলে আইসক্রিম খান। এই খাবার চট করে রাগ কমিয়ে ফেলতে কারণ। কারণ এটা মস্তিষ্ক থেকে থ্রমবোটনিন হরমোন ক্ষরণে সাহায্য করে। যার জন্য আপনি খুশি অনুভব করবেন।
২. ডার্ক চকলেট
ডার্ক চকলেট কিন্তু স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করে। মাঝেমধ্যে স্ট্রেসের কারণেও আপনি রেগে যেতে পারেন।
৩. গ্রীন টি
মাথা ঠাণ্ডা রাখার জন্য এক কাপ গ্রীন টি গ্রহণ করুন। এতে এমন কিছু উপাদান আছে যেটা উদ্বেগ কমাবে।
৪. কলা
একটি অতি পরিচিত ফল হল কলা। এতে ভিটামিন বি এবং পটাশিয়াম রয়েছে। এই দুইয়ের মিশেল আপনার স্নায়ুকে শান্ত করে রাখবে। তাই ডায়েটে অবশ্যই কলা রাখুন।







