অফবিট

কচি পেয়ারা পাতা চিবোলেই মিলবে উপকার! কি সেই উপকার জানলে আজ থেকেই শুরু করবেন খাওয়া

পেয়ারা মিষ্টি এবং অতি-সুস্বাদু একটি ফল। এটি আয়রন, ভিটামিন সি এবং এ সমৃদ্ধ বলে পরিচিত। শীত মৌসুমে এই ফল খুবই উপকারী কারণ এটি ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে। কেবল এই ফল নয়, এর পাতাও খুব কার্যকর এবং অগণিত উপকার দেয়। ক্ষতিকর কোলেস্টেরল কমানো থেকে শুরু করে ওজন কমাতে সাহায্য করে, এমনকী রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও পেয়ারার পাতা খুবই উপকারী বলে জানা যায়। চলুন জেনে নেওয়া যাক, পেয়ারা পাতা চিবিয়ে খাওয়ার ‍উপকারিতা-

হজমের গোলমাল হোক বা ডায়ারিয়া, পেয়ারা পাতা পাচনতন্ত্রের খেয়াল রাখে। পেটের সমস্যা হল পেয়ারা পাতা ফুটিয়ে ওই জল পান করুন। এছাড়া কচি পেয়ারা পাতাও চিবিয়ে খেতে পারেন।

পেয়ারা পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা পাতা উপকারী বলে মনে করা হয়।
পেয়ারা পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার বিপাকীয় হার বাড়াতে, শর্করার মাত্রা কমাতে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ওজন কমাতেও সাহায্য করে পেয়ারা পাতা।

স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি ত্বকেরও যত্ন নেয় পেয়ারা পাতা। এই পাতার মধ্যে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপযোগী। এটি ত্বকের জেল্লা বাড়াতে এবং দাগছোপ দূর করতে কার্যকর।

ত্বকের পাশাপাশি চুলের স্বাস্থ্য উন্নত করে পেয়ারা পাতা। চুল পড়া বন্ধ করতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে পেয়ারা। পেয়ারা পাতা ফুটিয়ে ওই জল মুখে ও চুলের গোড়ায় স্প্রে করলেই উপকার পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.