অফবিট

দাগ পড়লেই ঘষাঘষি নয়! ভুল পদ্ধতিতেই বাড়ে ক্ষতি, জেনে নিন বাঁচার সহজ রাস্তা

প্রিয় শাড়ি, অফিসের ফরমাল শার্ট কিংবা পছন্দের ড্রেস—কাপড় শুধু ফ্যাশনের অংশ নয়, অনেক সময় আবেগেরও। তাই হঠাৎ লিপস্টিক, তেল, চা-কফি বা কালির দাগ পড়লে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়। কিন্তু বেশিরভাগ মানুষ যে ভুলটা করেন, তা হল সঙ্গে সঙ্গে জোরে ঘষা শুরু করা। আর সেখানেই হয় বড় ক্ষতি।

বিশেষজ্ঞদের মতে, জোরে ঘষলে দাগ কাপড়ের তন্তুর আরও গভীরে ঢুকে যায়। ফলে তা তুলতে আরও বেশি কষ্ট হয়, এমনকি কাপড়ের রং ও গুণমানও নষ্ট হতে পারে।

তবে সুখবর হল—বাড়িতেই থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে সহজেই সামলানো যায় এই জেদি দাগ। দামি ক্লিনার কেনার দরকার নেই, শুধু জানতে হবে সঠিক কৌশল।

লিপস্টিকের দাগে দ্রুত ব্যবস্থা
লিপস্টিকের তেল ও মোমজাতীয় উপাদান কাপড়ে বসে যায় দ্রুত।
দাগের উপর অল্প হেয়ারস্প্রে ছিটিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ভেজা কাপড় দিয়ে আলতো করে চাপ দিয়ে মুছুন। লিকুইড ডিটারজেন্টও কাজে আসে। তবে ঘষাঘষি একদম নয়।

তেলের দাগে আগে পানি নয়
রান্নাঘরে কাজ করতে গিয়ে তেলের দাগ লেগেই যায়।
এক্ষেত্রে প্রথমেই পানি ঢালবেন না। বরং ট্যালকম পাউডার বা কর্নস্টার্চ ছিটিয়ে দিন। এগুলো তেল শুষে নেবে। কিছুক্ষণ পর ঝেড়ে ফেলে ডিশওয়াশ লিকুইড দিয়ে হালকা করে পরিষ্কার করুন।

চা-কফির দাগে তাৎক্ষণিক পদক্ষেপ
চা বা কফি পড়ামাত্র ঠান্ডা জল ঢেলে দিলে দাগ স্থায়ী হতে পারে না।
যদি দাগ পুরনো হয়, তবে সাদা ভিনেগার ও জল মিশিয়ে লাগান। কয়েক মিনিট পর কুসুম গরম জলে ধুয়ে ফেলুন।

কালির দাগে ধৈর্যই মূলমন্ত্র
কলমের কালি ছড়িয়ে গেলে আতঙ্কিত না হয়ে তুলোতে সামান্য স্যানিটাইজার নিয়ে আলতো চাপ দিন।
রাসায়নিক এড়াতে চাইলে দুধেও ভিজিয়ে রাখতে পারেন কয়েক ঘণ্টা।

চুইংগাম তুলবেন কীভাবে
চুইংগাম লেগে গেলে টেনে তুলবেন না।
বরফ ঘষে শক্ত করে নিন, তারপর ভোঁতা ছুরি বা চামচ দিয়ে আলতো করে সরান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.