একবার ফের গর্জে উঠল কলকাতার রাজপথ। উঠল স্লোগান “we want justice” । এবার স্লোগান তুললেন চাকরীহারা শিক্ষক শিক্ষিকারা।
এদিন চাকরিহারাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়—যেমন, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ, চাকরি পুনর্বহাল, অবিলম্বে OMR-এর মিরর ইমেজ প্রকাশ—এই সমস্ত দাবি নিয়ে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত চলে চাকরিহারাদের অভিযান । সেই অভিযানের মধ্যেই উঠল ” We want justice ” স্লোগান।
গত ৭ এপ্রিল বৈঠক হয় রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে
চাকরিহারাদের । সেই মিটিং এর পর এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোপ দাগেন মূখ্যমন্ত্রীর দিকে । তিনি বলেন “আপনি ও আপনার ভাইপো, যে চাকরিগুলি বিক্রি করেছেন, পার্থ এবং সুজয়কৃষ্ণের মাধ্যমে, তাঁদের বাঁচাতে ১৯ হাজার যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীকে হাতে ধরে কোতল করলেন আপনি। ক্ষমার অযোগ্য।’ ” চাকরিহারারা চাইলে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানে থাকবেন বলেই জানিয়েছিলেন বিরোধী দলনতা। প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “আমি থাকব। আমার অনুগামী রয়েছে। আমি ১ লাখ লোক নিয়ে যাবো। পতাকা ছাড়া যাব।” এরপর চাকরিহারাদের সরাসরি প্রশ্ন করেছিলেন শুভেন্দু যে, “এই যোগ্য বলে যে ৭ হাজার কার্ড দিল, সেটা ওরা জানল কীকরে ? তারমানে ১৯ হাজার অযোগ্য ?” এই ভাবে তিনি আক্রমন করেন।







