রামনবমীতে হাওড়ায় মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে উক্ত মামলার শুনানি হয়। বিচারপতি স্পষ্ট জানান, রাজ্য পুলিস যদি সেই মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে, যদি তাদের পর্যাপ্ত বাহিনী না থাকে, তাহলে কেন্দ্রের বাহিনী চাইতে হবে রাজ্যকে।
বিচারপতির উবাচ, ‘২০০ লোকের শোভাযাত্রা যদি পুলিস সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিতে হবে।’
উল্লেখ্য, আগামী ১৭ অগাস্ট রাম নবমী উপলক্ষে হাওড়ার শিবপুরে মিছিল করতে চেয়ে অনুমতি চায় বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। তবে গত বছরের হিংসার কারণ তুলে আবেদন খারিজ করে দেয় পুলিস। পরবর্তীতে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা।
বিচারপতি সেনগুপ্তের নির্দেশ, দরকারে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে রাম নবমীর শোভাযাত্রার ব্যবস্থা করবে রাজ্য। ২০০ লোক নিয়েই যাতে শোভাযাত্রা করা যায়, তার জন্য বিশ্ব হিন্দু পরিষদকে আগাম ঘোষণা করতে হবে। প্রয়োজনে লিফলেট বিলি করে সেই কথা জানাতে হবে।







