ফের দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর হেলিপ্যাড মোড়ে। সোমবার সকালে একটি যাত্রী বোঝাই বাস উল্টে গিয়ে আহত হয় প্রায় ৩০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে সকালবেলায় নির্দিষ্ট সময় অনুযায়ী যাচ্ছিল। সেই সময় গতি নিয়ন্ত্রণের একটি বাম্পারের উপর দিয়ে যাওয়ার সময় চাকার ওই অংশটি খুলে যায়। যার ফলে উল্টে যায় বাসটি। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসের জানলা দিয়ে যাত্রী উদ্ধারের কাজ শুরু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত প্রায় ৩০ জন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। রাস্তার উপরে উল্টে যাওয়া বাসটি যানজটের সৃষ্টি করেছে। তবে প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে বাসটিকে ক্রেনের সাহায্যে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।







