জেলা

ঝাড়গ্রামে নাবালিকা অপহরণের ঘটনার দশ ঘন্টার মধ্যে পুলিশ উদ্ধার করল নাবালিকাদের

তিন নাবালিককে অপহরনের অভিযোগে পুলিশ গ্রেফতার করল দুই যুবককে। পুলিশ অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাতে উদ্ধার করে তিন নাবালিকাকে। এই ঘটনা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানা এলাকার। পুলিশ জানিয়েছে অভিযুক্ত দুই যুবকের নাম শেক সারিফুল এবং শেক নাজিমুদ্দিন।এদের বাড়ি হাওড়া এলাকায়। অভিযুক্ত ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে গত ছয় সাত মাস ধরে হাওড়া এলাকার কিছু রাজমিস্ত্রী নির্মান কাজের জন্য রেয়েছেন।অভিযোগ এদের মধ্যে কয়েক জন গ্রামের কম বয়সী মেয়েদের উত্যক্ত করত। অভিনয় সহ নানা কাজ পয়িয়ে দেওয়ার প্রলোভন দিত। বৃহস্পতিবার গ্রামের দশম শ্রেনীর তিন স্কুল পড়ুয়া নাবালিকা বাঁকড়া এলাকায় বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেও বাড়ি ফিরে আসে নি। পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে জানতে পারে দুই যুবক একটি গাড়িতে জোর করে তিন নাবালিকাকে তুলে নিয়ে যায়। তাদের বিভিন্ন কাজ শিখেয়ে দেওয়া হবে বলে প্রায়ই প্রলোভন দেওয়া হত বলে অভিযোগ। এই ঘটনার পরেই এলাকাবাসীর সন্দেহ হয় এই অপহরণের ঘটনায় গ্রামের রাজ মিস্ত্রীরা জড়িত।এর পর তাদের মধ্যে একজনকে গ্রামবাসীরা মারধোর দিতে শিকার করে কারা যুক্ত এই ঘটনা।

এরপরেই পরিবার গুলির পক্ষ থেকে গোপীবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে রাতেই অভিযান করে। সেই অভিযানে পুলিশ গোপীবল্লভপুর থানার হাতিবাড়ি এলাকা থেকে থেকে তিন নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করে। তিন নাবালিকাকে নিয়ে পাশের রাজ্যে পালানো চেষ্টা করছিল অভিযুক্তরা। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে তারা । এই ঘটনার সাথে কোন বড় পাচার চক্র যুক্ত কিনা তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.